আদমদীঘির তিন কালের স্বাক্ষী গোসাই পাল আর নেই
আদমদীঘি প্রতিনিধি:
বিট্রিশ, পাকিস্থান, বাংলাদেশ, তিন কালের স্বাক্ষী ১১১ বছর বয়সী গোঁসাই চরণ পাল গতকাল রোববার দিবাগত রাত ৩ টায় বার্ধক্য জনিত কারনে তালসন পালপাড়া নিজ বাড়িতে ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকগমন করেছেন (দিব্যান লোকান স্ব-গচ্চতু)। স্বর্গীয় গোঁসাই চরণ পাল বগুড়ার আদমদীঘি উপজেলার সদরের তালসন পাল পাড়ার মৃত গুরু চরণ পালের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৭ পুত্র, ৬ কন্যা, নাতি- নাতনি সহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে যান। তিনি জীবন দশায় বিট্রিশ শাসন,পাকিস্থান শাসন ও লাল সবুজের বাংলাদেশের জন্মসহ দেশ পরিচালনা দেখে গেছেন। গোঁসাই চরণ পাল আদমদীঘি সদর ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সহ- সভাপতি ছিলেন। স্বর্গীয় গোঁসাই চরণ পালের সৎকার সোমবার সকালে আদমদীঘি মহাশশ্বানে সম্পন্ন করা হয়েছে। প্রবীন এই ব্যক্তির মৃত্যুর খবর সোমবার সকালে জানার পর বিভিন্ন গ্রাম থেকে তাকে এক নজর দেখার জন্য শত শত লোকজন তালসন পাল পাড়ায় আসেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গোঁসাই চরণ পালেন মৃত্যুতে উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা, সাধারন সম্পাদক মিহির কুমার সরকারসহ পুজা উদযাপন পরিষদের সকল নের্তৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

