ইসলামপুর সরকারী কলেজের উদ্যোগে সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুকে সংবর্ধনা

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।।

জামালপুরের ইসলামপুরে স্থানীয় সাংসদ এ. ই. সুলতান মাহমুদ বাবুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (১৩ জুন) বিকালে সরকারী ইসলামপুর কলেজর আয়োজনে প্রশাসনিক ভবনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নূরে আলম মনির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এ. ই. সুলতান মাহমুদ বাবু।

তিনি বলেন, দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন করে কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করছেন সরকার। এক্ষেত্রে শিক্ষকদের আরও দায়িত্বশীল ও মনোযোগী হয়ে শিক্ষার্থীদের পাঠদান সুনিশ্চিত এবং অভিভাবকদেরকে সচেতন হতে হবে। কারণ বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীরা সুযোগ পেলেই চলে যাচ্ছেন বিদেশে। দেশের উন্নয়নের জন্য মেধাবীদেরকে দেশেই কাজে লাগাতে হবে, আর ওই লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন সরকার।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, সাবেক উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান বিপুল, -সভাপতি এ কে এম শহিদুর রহমান,পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী,সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার প্রমূখ বক্তব্য রাখেন।

এতে রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষাঙ্গনের নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এরআগে ইসলামপুর এমএ সামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা কলেজের আয়োজনে সংবর্ধানা প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *