সান্তাহারে কুখ্যাত মাদক কারবারি রহিমা বেগম শুটকি গ্রেপ্তার
আদমদীঘি প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের মাদক বিরোধী অভিযান চালিয়ে কুখ্যাত মাদক কারবারি রহিমা বেগম শুটকি কে গ্রেপ্তার করেছে পুলিশ সদস্যরা।
গতকাল শুক্রবার বিকেলে সান্তাহার-নাটোর বাইপাস সড়কে শান্তিনগর এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রায় প্রদান করেন।
এ বিষয়ে আদমদীঘি থানায় অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, কুখ্যাত মাদক কারবারি শুটকির নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। শুটকি বাড়িতে মাদক বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়ি অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত শুটকি কে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

