ভান্ডারিয়া থানা পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টার, পিরোজপুরঃ
পিরোজপুরের ভান্ডারিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার (৪ জুন) গভীর রাতে পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ জিয়াউর রহমানের তত্ত্বাবধানে ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে।গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টা ৫ মিনিটের দিকে ভান্ডারিয়া থানাধীন সিংহখালী পাকা রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে পিরোজপুর সদর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মোঃ শাহজাহান খানের ছেলে মোঃ মোহন ওরফে মহিদুল খান (২০)-কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।পিরোজপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তারা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। মাদকসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *