তারাকান্দায় নিজ মাদ্রাসার শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

মোঃ হেলাল উদ্দিন সরকার। স্টাফ রিপোর্টার।

ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার ১০ বছর বয়সী এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে আবু রাহাত (২৪) নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত আবু রাহাত একটি স্থানীয় মাদরাসার শিক্ষক। তিনি একই প্রতিষ্ঠানের ১০ বছর বয়সী এক শিক্ষার্থীকে কৌশলে ডেকে নিয়ে বলাৎকার করেন বলে অভিযোগ উঠেছে। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি পরিবারের নজরে আসে।

ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয় এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে এবং অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর অভিযুক্ত আবু রাহাতকে গ্রেফতার করে। এদিকে এমন ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবিতে স্থানীয় সচেতন মহল জোর দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *