জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল নওগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পূর্ণমিলনী
মোঃ খোরশেদ আলম ঃ
” বন্ধুত্বের বন্ধন, স্মৃতির স্পন্দন “এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৫ বছর পূর্তি উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী নওগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পূর্ণমিলনী ২০২৬ অনুষ্ঠিত হয়েছে ।
জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ২৯ মে শুক্রবার ঈদুল আযহার দ্বিতীয় দিন নওগাঁও উচ্চবিদ্যালয়ে সকাল ৯ টায় জাতীয় সংগীত ও পতাকা উত্তোলন মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় । সকাল ৯টায় একটি বিশাল আনন্দ মিছিল বিদ্যালয় থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে পুনরায় বিদ্যালয়ে এসে সমাপ্ত হয় ।
আয়োজক কমিটির আহ্বায়ক মোঃ শামীম হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ মাঈন উদ্দিন নিলয়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ মনজুরুল আলম । অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন নওগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শিবির আহমেদ ।
এ সময় আরও বক্তব্য রাখেন, হাজীগঞ্জ রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন নওগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষঠাতা সদস্য ও বিদ্যালয়ের সাবেক সভাপতি আঃ কাইয়ুম খান উপজেলা কৃষক দলের সভাপতি হানিফ পাটোয়ারী উপাধি উত্তর ইউনিয়ন বি এন পির সভাপতি আলহাজ্ব বিল্লাল হোসেন খান কৃষি ব্যংকের সাবেক ব্যাবসহাপক মামুনুর রশীদ মজুমদার সহ বিদ্যালয়ের শত শত প্রাক্তন ছাত্র ছাএী শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আলোচনা সভা ও শিক্ষকদের মাঝে সম্মাননা টেস্ট বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এছাড়াও ৪৫ টি ব্যাচে শিক্ষার্থীরা স্মৃতিচারণ করেন ।

