ফুলপুরে জলাবদ্ধতা নিরসনে খাল উন্মুক্ত, সরজমিনে সহকারী কমিশনার (ভূমি)

মোঃ হেলাল উদ্দিন সরকার। স্টাফ রিপোর্টার।

ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের তিলাটিয়া গ্রামে দীর্ঘদিনের জলাবদ্ধতার খবর পেয়ে আজ সরজমিন পরিদর্শন করেন ফুলপুরের সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম । কয়েকদিন ধরে কয়েকটি গ্রামের বিস্তীর্ণ এলাকা পানিতে নিমজ্জিত থাকায় চরম দুর্ভোগে পড়েন স্থানীয় জনসাধারণ।

পরিদর্শনে গিয়ে জানা যায়, সরকারি একটি খাল ব্যক্তি স্বার্থে প্রভাবশালী কিছু লোক সম্পূর্ণভাবে বন্ধ করে রাখায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যায়। ফলে কয়েকটি গ্রামে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ অবস্থায় গ্রামবাসীদের দুর্ভোগ লাঘবে সহদকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম উপস্থিত থেকে স্থানীয়দের সহযোগিতায় খালটি সম্পূর্ণ উন্মুক্ত করে দেন। এর ফলে পানি চলাচল স্বাভাবিক হওয়ায় দ্রুত সময়ের মধ্যেই জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে বলে আশা করছেন এলাকাবাসী। স্থানীয়রা প্রশাসনের এমন দ্রুত উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং সরকারি খাল পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *