দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ের সরকারি গাছ কেটে বিক্রির টাকা হরিলুট

এম.ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ের সরকারী গাছ কেটে বিক্রির টাকা হরিলুট ও রফাদফার মাধ্যমে ঘটনা ধামাচাপার অভিযোগ উঠেছে|

ঘটনার ১৩ দিন অতিবাহিত হলেও জড়িতদের বিরুদ্ধে নেয়া হয়নি কোন আইনি ব্যবস্থা| কর্তৃপক্ষের উদাসিনতায় ধরা ছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে চক্রটি| বিষয়টি কেন্দ্র করে সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে|

পার্বতীপুর রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলীর (আবাসিক) অফিস সুত্রে জানা যায়, গত ১৬ মে পার্বতীপুর এগ্রিকালচার টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ভিতরে রেলওয়ের জায়গায় লাগানো
১৪ টি বিশাল আকারের ইউক্যালিপটাস ও আকাশ মনি গাছ কেটে দিনাজপুর পার্বতীপুর সড়কের রাজাবাসর নামক স্থানে নাসিরের ছ – মিলে বিক্রি করে দেয় কলেজ কর্তৃপক্ষ| বিষয়টি জানাজানি হলে, পার্বতীপুর রেলওেয়ের আবাসিক প্রকৌশলী রাজা আলী শেখ রেলওয়ে পুলিশকে নিয়ে অভিযান চালায় নাসিরের ছ-মিলে| সেখান থেকে কেটে টুকরো করা গাছের কিছু গুল, ডালপালা উদ্ধার করে অফিসে নেয়| বাকী অর্ধেক গুল ও ডালপালা ছ-মিল মালিক নাসির অন্যত্র সরিয়ে ফেলে| ১৪ টি গাছের মুল্য প্রায় ৩ লাখ বলে জানা যায়| গাছ লোপাটের ঘটনাটি ধামাচাপা দিতে পার্বতীপুরের একটি প্রভাবশালী মহল শুরু থেকেই তৎপর হয়ে ওঠে| যার ফলশ্রুতিতে গাছ লোপাটের ঘটনার ১৩দিন অতিবাহিত হলেও রেলওয়ে কর্তৃপক্ষ কোন মামলা দেয়নি|

এদিকে ওই প্রভাবশালী মহলের কতিপয় ব্যাক্তি গাছ কাটার সংবাদটি প্রকাশ না করার শর্তে সাড়ে ১২ হাজার টাকার রফা দফায় মিডিয়ার কিছু ব্যাক্তিকে ম্যানেজ করে| প্রভাবশালী মহলের চাপে রেলওয়ে কর্তৃপক্ষ এ রিপোর্ট লেখা পর্যন্ত গাছ কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি| রেলওয়ের আবাসিক প্রকৌশলী রাজা আলী শেখ জানান, অর্ধেক গাছ উদ্ধার হয়েছে| জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যাবস্থা নেয়া হবে| ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা সমালচনার ঝড় বইছে শহরে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *