দিনাজপুরের পার্বতীপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১ ও আহত শিশুসহ ২
এম.ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুর এরশাদ নগর মোড়ের প্রধান সড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও গুরুতর আহত হয়েছে অপর দুইজন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানা যায়, গত রবিবার (২৪ মে,২০২৬) রাত সাড়ে ৮টার দিকে নিহত তৈয়বুর রহমান, শারমিন ও শিশু সামিউলকে নিয়ে মোটরসাইকেল যোগে পার্বতীপুর শহর থেকে বাড়ির দিকে আসছিলো।
এমন সময় পার্বতীপুর থেকে ভবানীপুরের উদ্দেশ্যে আসা দ্রুতগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ড- ১১-৯৪০১) পিছন দিক থেকে প্রচন্ড জোরে ধাক্কা দিলে মোটরসাইকেল চালকসহ তিনজনই ছিটকে পড়ে যায়। মোটরসাইকেলটি সামনের বাম্পারে আটকে গেলে ঘাতক ট্রাক ড্রাইভার ওই অবস্থাতেই ট্রাক চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিছুদূর যাওয়ার পর মোটরসাইকেলে স্বয়ংক্রিয়ভাবে অগুন লেগে যায়। এমন অবস্থায় মোটরসাইকেলসহ ট্রাকের সামনের অংশে অগ্নিসংযোগে পুরোপুরি ভস্মিভূত হয়। ঘাতক ট্রাক ড্রাইভার পালিয়ে যেতে সক্ষম হয়।
নিহত ব্যক্তির নাম তৈয়বুর রহমান (৫৫), পিতার নাম তমেজ উদ্দীন। আহত মা ও পুত্র শারমিন (২৫) ও আড়াই বছরের শিশু সামিউল ইসলাম। দু’জনেরই বাড়ী উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের পূর্ব দুর্গাপুর গ্রামে। ঘটনাস্থলেই মাথায় আঘাত পেয়ে তৈয়বুর রহমানের মৃত্যু ঘটে। আহত মা ও ছেলেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে তাদেরকে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিক্ষুব্ধ এলাকাবাসী সড়কে একত্রিত হলে এলাকায় উত্তেজনা দেখা দেয়। ক্ষুব্ধ জনতা ঘটনাস্থলেই ঘাতক ট্রাকটি আটক করে অগ্নিসংযোগ করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যানবাহন চলাচলের সুযোগ করে দেয়।
পার্বতীপুর থানা পুলিশ জানায়, দুর্ঘটনার পর ট্রাকচালক ও হেলপার পালিয়ে যায়। তাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি ঘটনার কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত।

