পিরোজপুরের ভান্ডারিয়া পুলিশের অভিযানে গাঁজা গাছসহ যুবক গ্রেফতার

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টার,পিরোজপুরঃ
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৬ ফুট লম্বা একটি গাঁজা গাছসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৫ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।জানা গেছে, পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জিয়াউর রহমানের তদারকিতে ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসানের নেতৃত্বে থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে।অভিযানে ভান্ডারিয়া থানাধীন ধাওয়া গ্রামের ২ নম্বর ওয়ার্ডের মতি হাওলাদারের বাড়ি থেকে ৬ ফুট লম্বা একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। এ সময় ওই বাড়ির বাসিন্দা শাকিল হাওলাদার (২৫)কে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জেলা পুলিশ সুপার জানিয়েছে, মাদক নির্মূলে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদকদ্রব্যসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *