খুলনা প্রেসক্লাবের নির্বাচিতদের বটিয়াঘাটা প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা

সেখ রাসেল, বিভাগীয় প্রধান, খুলনা:
সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে শেষ হলো খুলনা প্রেসক্লাব নির্বাচন। অনুষ্ঠিত হয়েছে ৩০ এপ্রিল/২০২৬। খুলনা প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি সম্পাদকসহ সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন বটিয়াঘাটা প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।
নির্বাচনে সভাপতি হয়েছেন, দৈনিক প্রবর্তনের সম্পাদক মোস্তফা সারোয়ার এবং সাধারণ সম্পাদক সময়ের খবরের সম্পাদক তরিকুল ইসলাম। সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন সোহরাব হোসেন, কাজী শামিম আহমেদ ও জাহিদুল ইসলাম। যুগ্ম সম্পাদক হয়েছেন বেল্লাল হোসেন সজল এবং কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন বিমল সাহা।

আলহাজ্ব লিয়াকত আলী মিলনায়তনে সকাল ৯ টা থেকে বেলা ১টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১৭২ জন ভোটারের মধ্যে ১৬৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনে সভাপতি পদে মোস্তফা সরোয়ার ১১৩ ভোট পেয়ে এবং সাধারণ সম্পাদক পদে মোঃ তরিকুল ইসলাম ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কোষাধক্ষ পদে বিমল সাহা ১০৩ ভোটে পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে সোহরাব হোসেন ১১৯ ভোট, জাহিদুল ইসলাম ১০৫ ভোট, কাজী শামীম আহমেদ ৯৬ ভোট ভোটে পেয়ে নির্বাচিত হয়েছেন।

যুগ্ম-সম্পাদক পদে মোঃ বেলাল হোসেন সজল পেয়েছেন ৯৬ ভোট। পাঠাগার ও তথ্য বিষয়ক সম্পাদক পদে বশির হোসেন সর্বোচ্চ ১২৬ ভোটে পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য পদে মাকসুদূর রহমান ১০৭, কাজী মোতাহার রহমান ৮৮, মহেন্দ্র নাথ সেন ৮৬, মোঃ আনিস উদ্দিন ৮৩,সোহেল মাহমুদ ৮৩ , কে এম জিয়াউস সাদাত ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোহাম্মদ মিলন নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য পদে মাকসুদূর রহমান ১০৭, কাজী মোতাহার রহমান ৮৮, মহেন্দ্র নাথ সেন ৮৬, মো. আনিস উদ্দিন ৮৩, সোহেল মাহমুদ ৮৩ ও কে এম জিয়াউস সাদাত ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-পরিচালক মো. আরিফুল ইসলাম এবং সদস্য খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মেহেদী হাসান।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টদের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়েছে। নতুন নেতৃত্বের কাছে সাংবাদিক সমাজের উন্নয়ন, পেশাগত মানোন্নয়ন এবং ক্লাবের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেছেন সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *