সুজানগরে জাতীয় পুষ্টি সপ্তাহের আলোচনা সভা অনুষ্ঠিত
সুজানগর (পাবনা) প্রতিনিধি:”পুষ্টি বৈষম্যের দিন শেষ,গড়বো স্বনির্ভর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে,জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে, জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে। রোববার সকালে পাবনার সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে জাতীয় পুষ্টি সপ্তাহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ ওয়াসিম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফৌজিয়া সুলতানা, মেডিকেল অফিসার ডাঃ কে এম মেহেদী হাসান,শিক্ষা অফিসার বাবুল আক্তার, জনস্বাস্থ্যের উপ সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম প্রমুখ। পুষ্টি সপ্তাহের মুল বিষয় বস্তু উপস্থাপন করেন, মেডিকেল অফিসার ডাঃ আলমগীর হোসেন।এ সময় স্বাস্থ্য কর্মী,জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
ক্যাপশন: পাবনার সুজানগরে জাতীয় পুষ্টি সপ্তাহের আলোচনা সভায় বক্তব্য রাখেন, ডাঃ ওয়াসিম খান।

