ঝিনাইদহে সাংবাদিকের মুক্তি ও ওসির অপসারণের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা-
ঝিনাইদহের শৈলকুপায় সাংবাদিক আশরাফুল ইসলামকে হত্যা মামলায় আসামি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) শহরের পোস্ট অফিস মোড়ে বিক্ষুব্ধ সাংবাদিকদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বক্তারা আশরাফুল ইসলামের নিঃশর্ত মুক্তি ও শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লার অপসারণ দাবি জানান।
বক্তব্যে তারা অভিযোগ করেন, নিহত ব্যক্তির আত্মীয় হওয়া সত্ত্বেও তাকে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে, যা নজিরবিহীন। তারা দ্রুত এ ঘটনার সমাধান না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন।
ভুক্তভোগীর স্ত্রী শান্তা খাতুন তার স্বামীর মুক্তি ও সংশ্লিষ্ট ওসির অপসারণ দাবি জানান।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল সংঘর্ষে মোহন শেখ নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় পরবর্তীতে সাংবাদিক আশরাফুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *