সরকারি নির্দেশনা অমান্য করে বটিয়াঘাটা রূপালী ব্যাংক লিঃ শাখা বিদ্যুৎ বিলের টাকা ছেঁড়া থাকায় অনিহা

সেখ রাসেল, খুলনা বিভাগীয় প্রধান:
খুলনা বটিয়াঘাটা উপজেলা সদরে থানা মোড়ে অবস্থিত রূপালী ব্যাংক লিঃ এর শাখায় আজ বুধবার সকাল অনুমান ১০ঃ০৭ টার সময় রূপালী ব্যাংক শাখায় বিদ্যুৎ বিল পরিশোধ করতে যান, আমাদের খুলনা বিভাগীয় প্রধান। সেখানে ছবিতে প্রদর্শিত ৫০০/- টাকার নোটটির কর্ণার ছিড়া থাকায় ব্যাংকের কর্মচারী/ক্যাশ গ্রহণকারী বলেন, ছেঁড়া টাকা নেওয়া যাবে না, আমি এই টাকা নিতে পারবোনা। তখন আমাদের প্রতিনিধি বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট (ডিসিএম) ১২/০৪/২৬ তারিখে এ সংক্রান্ত নির্দেশনা জারি করার কথা জানানোর পরও টাকা নেয়নি বিধায় পুনরায় টাকা বদলে এনে ১০ঃ১৯ টার সময় ৩টি মিটারে মোট ২৬৯৭/-পরিশোধ করেন।

প্রকাশ থাকে যে, রবিবার (১২ এপ্রিল/২৬) তারিখ বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট (ডিসিএম) থেকে দেশজুড়ে ছেঁড়া-ফাটা, ত্রুটিপূর্ণ ও ময়লাযুক্ত নোটের ব্যবহার বেড়ে যাওয়ায় এ ধরনের নোট গ্রহণ ও বিনিময়মূল্য প্রদান সব তফসিলি ব্যাংকের জন্য বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় ব্যাংক। দেশজুড়ে ছেঁড়া-ফাটা, ত্রুটিপূর্ণ ও ময়লাযুক্ত নোটের ব্যবহার বেড়ে যাওয়ায় এসব নোট গ্রহণ ও বিনিময় বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এ সংক্রান্ত নির্দেশনা উপেক্ষা করে চলছে ব্যাংকের কার্যক্রম। উক্ত ব্যংকের আরও অনেক গ্রাহক বলতে থাকে আমরা জানি কিন্তু ব্যাংক নিচ্ছে না ছেঁড়া-ফাটা, ত্রুটিপূর্ণ ও ময়লাযুক্ত নোট।
বাংলাদেশ ব্যাংক স্পষ্টভাবে জানিয়েছে, কোনো ব্যাংক শাখা যদি এ সেবা দিতে অনীহা বা গাফিলতি দেখায়, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
প্রকাশ থাকে যে, ডাচ বাংলা ব্যাংক লিঃ ডিজিটাল মেশিনে টাকা জমা নেওয়ায় ছেঁড়া টাকা গ্রহণ করেনা। এ বিষয়ে খেয়াল রাখা জরুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *