খুলনার বটিয়াঘাটা সুন্দর মহল রক্তদানের মধ্য দিয়ে ব্লাড ডোনার্স ক্লাব উদ্ভোদন
সেখ রাসেল, বিভাগীয় প্রধান, খুলনা:
খুলনা বটিয়াঘাটা সুরখালী ইউনিয়নের সুন্দরমহল রক্তদানের মধ্য দিয়ে ব্লাড ডোনার্স ক্লাব অনুষ্ঠিত।
সুন্দর মহল গ্রামের আশিক নামে এক যুবক রক্ত দান করে মানবতার উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেন। বর্তমান সময়ে যখন স্বার্থপরতা ও উদাসীনতা অনেক ক্ষেত্রেই মানুষের মানবিকতাকে প্রশ্নবিদ্ধ করছে, ঠিক তখনই আশিকের মত তরুণদের নিঃস্বার্থ উদ্যোগ আশার সঞ্জার সৃষ্টি হয়েছে।
জানা যায়, জরুরি রক্ত প্রয়োজনে এক সিজার রোগীর জন্য আশিক স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন। কোন প্রকার দ্বিধা না করে তিনি রক্তদান করেন এবং একজন মানুষের জীবন বাসাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার এই মহান উদ্যোগ উপস্থিতি সবার প্রশংসা কুড়িয়েছে। আশিক এই ১৭ তম রক্তদান করলেন।
এটি মানবতার এক অনন্য প্রকাশ। আশিকের এই কাজ সমাজের অন্যদেরও অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সচেতন মহল। মানবতার সেবায় এ ধরনের উদ্যোগেই হতে পারে একটি সুন্দর ও সহমর্মিতাপুর্ণ সমাজ গড়ে তুলতে। স্থায়ীরা বলেন আশিকের মত যুবকরা আমাদের সমাজের আসল শক্তি। তার এই মানবিক কাজ আমাদের সবাইকে রক্তদানে উৎসাহিত করছে। আশিকের এই মহৎ উদ্যোগ প্রমান করে, মানুষের পাশে দাঁড়ানোই হলো প্রকৃত মানবতা ।

