বটিয়াঘাটায় সামাজিক ব্যাধি পরিকায়ার ফাঁদে পড়ে স্বর্বস্ব হারিয়ে জীবননাশের হুমকির মুখে থানা আদালতের আশ্রয় নিয়ে বেচে থাকার চেষ্টা
সেখ রাসেল, বিভাগী প্রধান, খুলনা:
খুলনার বটিয়াঘাটা ৪ নং সুরখালী ইউনিয়নের বারআড়িয়া গ্রামের পারভিন বেগম (৩০) নামের এক মহিলা তার চাচাতো দেবর মোঃ সুমন খাঁ (২৭), পিতা-মোঃ হামিদ খাঁ এর সাথে পরকিয়ার ফাঁদে পড়ে স্বামীর টাকা, স্বর্ণালঙ্কর সহ স্বর্বস্ব হারিয়ে স্বামী সন্তান ও নিজে জীবননাশের হুমকির মুখে দিন কাটাচ্ছে বারআড়িয়া গ্রামের খাঁ বাড়ীর মোঃ সাইফুল রাহমান খাঁ এর স্ত্রী।
পরকিয়ার জেরে টাকা পয়সা স্বর্নালঙ্কর দেওয়া টাকা পয়সা ফেরত চাওয়াতে স্বামী সন্তানসহ নিজে জীবননাশের হুমকিতে থাকায় ১৯ এপ্রিল/২৬ তারিখ রাতে বটিয়াঘাটা থানায় অভিযোগ করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভিক্টিম পারভিন বেগম এর স্বামী বাড়ীতে না থাকায় তার চাচাতো ভাই বিবাদী মোঃ সুমন খাঁ বার বার কু-প্রস্তাব ও প্রলোভন দিতো । বিবাদীদের বাড়ীতে পারভিন বেগম প্রয়োজনীয় জিনিস আনতে যায়, তখন বাড়ী কেউ না থাকার সুযোগে ভিক্টিমকে সর্বনাশ করে। কিন্তু তার স্বামী, সন্তান, সংসার ও মানসম্মানের কথা চিন্তা করে বিষয়টি গোপন রাখে। বিবাদী মোঃ সুমন খাঁ আবারও তাকে কু-প্রস্তাব করলে রাজি না হওয়ায় ব্ল্যাক মেইলিং করে এবং স্বামী সন্তানদের জীবন নাশের হুমকি প্রদান করে।
ভিক্টিম পারভিন বেগম কোন উপায় না দেখে তার সাথে মেলামেশা করে এবং ঘনিষ্টতায় রূপ নেয়। বিবাদী ও বাদীকে আপত্তিকর অবস্থায় তার ছেলে দেখে ফেলায় তার সন্তানের গলায় দা ধরে জীবন নাশের হুমকি প্রাদন করে। কিছুদিন পর বিবাদীর প্রস্তাব মতো ঘরে থাকা নগদ ১,১০,০০০/-(এক লক্ষ দশ হাজার) টাকা, স্বর্নের গহনা যার আনুমানিক মূল্য: ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা তার স্বামী বাড়ীতে না থাকার সুযোগে স্বামীর ঘরে বসে বিবাদীর হাতে তুলে দিলেও পারভিন বেগমকে নিয়ে পালিয়ে না গিয়ে টাকা ও স্বর্নালঙ্কর আত্মসাৎ করে।
পরবর্তীতে বিষয়টি পারভিন বেগম তার স্বামীকে জানালে এলাকায় বিবাদীর পিতা মাতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে শালিশী বৈঠাকে টাকা ফেরদ দেওয়ার অঙ্গীকার করে। কিন্তু বিবাদী টাকা দেওয়ার কথা বলে কয়েক দফা সময় নিয়েও টাকা না দিয়ে বিভিন্ন তালবাহানা করে ঘুরাইতে থাকে এবং টাকা পয়সা চাইলে ও থানা পুলিশ করলে হত্যার হুমকি প্রদান করে বিধায় থানায় একটি অভিযোগ দায়ের করে।
বিবাদীর মোঃ সুমন খাঁ এর মোবাইল ০১৯৫২-৯৬৬৪৬০ নম্বরে অনেক বার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি, সংযোগ দেওয়া সম্ভব হচ্ছেনা বলে দেখাচ্ছে|
বিঃদ্রঃ পরকীয়া শুধু সামাজিক ব্যধি নয়, এটি একটি হীন মানুষের পরিচয়। যা কিনা স্বয়ং আল্লাহর নিষেধ অমান্য করা। আসুন আমরা পরকালক ও আজাবকে ভয় করি।

