সাংবাদিক শফিক জামানের ৭ম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি
জামালপুর জেলা প্রেসক্লাবের প্রয়াত সভাপতি কবি ও সাংবাদিক শফিক জামান লেবুর ৭ম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জামালপুর জেলা প্রেসক্লাব রবিবার (১২ এপ্রিল) রাতে প্রেসক্লাব মিলনায়তনে এই স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন। এছাড়াও জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকালের সাংবাদিক মুকুল রানা, বাংলাদেশ বেতার ও এসএটিভির ফজলে এলাহী মাকাম, চ্যানেল ওয়ান টিভির তানভীর আহমেদ হীরা, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর আরিফ হোসাইন, জামালপুর নিউজ ২৪ এর ব্যবস্থাপনা সম্পাদক মো: সোহেল রহমান রিপন, দৈনিক জনতার সাংবাদিক এস কে সোহেল, মাইটিভির শামীম আলম, দৈনিক ইত্তেফাকের লিয়াকত হোসাইন লায়ন, এখন টিভির জুয়েল রানা, এনটিভি ও খবরের কাগজের আসমাউল আসিফ, একুশে টিভির খন্দকার রাজু আহমেদ ফুয়াদ, বাংলাটুডে ২৪ এর সম্পাদক হাফিজুর রহমান, আনন্দ টিভির বাহাউদ্দিন খান, দৈনিক আমার দেশের মাদারগঞ্জ প্রতিনিধি খাদেমুল ইসলাম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা সাংবাদিক শফিক জামান লেবুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। পরে তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিবিসি নিউজ ও বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক শুভ্র মেহেদী।
এনটিভি ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাংবাদিক, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি প্রয়াত শফিক জামান লেবু একাধারে গুণী সাংবাদিক, কবি, লেখক ও বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। আজীবন তিনি মানুষ ও সমাজের কল্যাণে নিবেদিত হয়ে নিবিড়ভাবে কাজ করেছেন। তিনি জামালপুরে সাংবাদিকতার জগতে এক উজ্জল পথ প্রদর্শক। জেলার সাংবাদিকতার প্রসারে তার ভূমিকা অনবদ্য। তার আলোয় উদ্ভাসিত হয়ে অনেক সাংবাদিক বিভিন্ন প্রতিষ্ঠিত ও স্বনামধন্য জাতীয় গণমাধ্যমে কাজ করে যাচ্ছেন। জামালপুরের অনেকেই তার হাত ধরে ও তার সানিধ্যে সাংবাদিকতা শুরু করেছেন।
গত ২০১৯ সালের ১২ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। অবস্থার অবনতি হওয়ায় ওইদিনই উন্নত চিকিৎসার জন্য জামালপুর থেকে ময়মনসিংহ নেয়ার পথে তার মৃত্যু হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *