পিরোজপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার, পিরোজপুরঃ
জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের দাবিতে পিরোজপুরে ১১ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ এপ্রিল) বিকেলে শহরের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে অবকাশ মোড়ে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলন নিশ্চিত করা জরুরি। তারা আরও উল্লেখ করেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় এ দাবিগুলো বাস্তবায়নের বিকল্প নেই।আলোচনা সভায় বক্তব্য রাখেন খেলাফত মজলিশের জেলা সভাপতি মাওলানা নাসির উদ্দিন ওসমানী, লেবার পার্টির জেলা সমন্বয়ক মো. সালমান খান বাদশা, এনসিপির জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম নাঈম, সদর উপজেলা আমীর মাওলানা ছিদ্দকুর রহমান, পৌর আমীর ইসাহাক আলী খান, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা সিদ্দিকুল ইসলাম এবং জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা এনসিপির সদস্য সচিব আল আমীন, পৌর সেক্রেটারি আল আমীন সেখ, পৌর সহকারী সেক্রেটারি আনসারুজ্জামান হালিম, সদর উপজেলা সেক্রেটারি আরিফ মিয়া, পৌর যুব বিভাগের সভাপতি নকিব নাসরুল্লাহ, জেলা পরিবহন সভাপতি হাসান মাতুব্বর এবং সদর শ্রমিক সভাপতি আল আমিন ফকিরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

