সুজানগরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন

সুজানগর(পাবনা)প্রতিনিধি: উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সুজানগরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে । রোববার সকালে পাবনার সুজানগর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এ মেলা অনুষ্ঠিত হয়।
মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান। উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেন।অন্যদের মাঝে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অধ্যক্ষ নাদের হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, সুজানগর মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক রেজাউল করিম, জহুর আহমেদ সরকার নিক্সন, বিএনপি নেতা হারুন মন্ডল ও সাতবাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন আলাল।
এবারের মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জুনিয়র ও সিনিয়র বিভাগে মোট ১২টি স্টল অংশগ্রহণ করে।

ক্যাপশন: পাবনার সুজানগরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার(ভূমি)মেহেদী হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *