দেবহাটার মাঘরী নির্মাধীন বাড়ির মালামাল চুরি

মিজানুর রহমান দেবহাটা সাতক্ষীরা প্রতিনিধি: দেবহাটার মাঘরী নির্মাধীন বাড়ির মালামাল চুরি হওয়ার খবর পাওয়া গেছে।
উপজেলার মাঘরী গ্রামের বটতলা নামক স্থানে মৃত আবুল কালামের পুত্র আমিরুল ইসলামের নির্মাধীন বাড়িতে এ চুরির ঘটনা ঘটেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মাঘরী বটতলা নামক স্থানে আমিরুল ইসলাম নতুন একটি দুই তলা বিশিষ্ট বিল্ডিং ঘর নির্মান করছে। আমিরুল ইসলাম চাকুরীর সুবাদে ঢাকায় অবস্থান করায় তার ভাই আব্দুর রব ঐ বিল্ডিং এর কাজ দেখাশোনা করেন। বর্তমানে সেখানে নতুন দরজা ফিটিংসহ
রঙের কাজ চলমান ছিল। ০২ এপ্রিল ২০২৬ তারিখে অনুমান ৪ টার সময় ২ জন কাঠের রং
করা মিস্ত্রী, ৪ জন দেওয়াল ও গ্রীল রঙ করা মিস্ত্রী কাজ করে বাড়ীতে যায়।শনিবার ০৪ এপ্রিল ২০২৬ তারিখ সকাল অনুমান ৭টার সময় আব্দুর রব উক্ত নব নির্মিত বিল্ডিং ঘর দেখতে যেয়ে দেখেন উক্ত বিল্ডিংয়ের নীচ তলার সিঁড়ির ঘরের কাঠের দরজার হ্যাজবোল্ট ভাঙা অবস্থায় আছে।এ সময় নীচ তলার কক্ষে রক্ষিত ৭৫ হাজার টাকার রং, ১২ টি টিউব লাইট যার মূল্য অনুমান ৮ হাজার টাকা, অন্যান্য ইলেকট্রিক সামগ্রী যার মূল্য অনুমান ৫ হাজার টাকা, বাথ রুমের ফলস ছাদের উপর রক্ষিত দুই কয়েল বৈদ্যুতিক
তার যার মূল্য অনুমান ২৪ হাজার টাকা এবং বিল্ডিংয়ের এক তলার ছাদে রক্ষিত ৬টি দরজার বাইল যার মূল্য অনুমান ১লক্ষ ২০ হাজার টাকার মালামাল নাই। অজ্ঞাতনামা চোর বা চোরেরা চুরি করে নিয়ে গেছে।
এ বিষয় ভবনের স্বত্বাধিকারী আমিরুল ইসলামের ভাই আব্দুর রব বাদী হয়ে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *