উপজেলা তারাকান্দা টু ধোবাউড়া রাস্তার সংস্কারের শুভ উদ্বোধন

মোঃ হেলাল উদ্দিন সরকার। স্টাফ রিপোর্টার।

ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার তারাকান্দা টু ধোবাউড়া রাস্তার সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। রাস্তাটি শুভ উদ্বোধন করেন রাজপথের লড়াকু সৈনিক ফুলপুর তারাকান্দার মানুষের নয়ন মনি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক জননেতা জনাব মোতাহার হোসেন তালুকদার। এই সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা রাকিব তালুকদার ও বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। দীর্ঘ প্রতিক্ষিত তারাকান্দা টু ধোবাউড়া রাস্তার সংস্কার কাজ গতকাল থেকে উদ্বোধন করা হয়েছে। গতকাল জুমা নামাজ আদায় শেষে ফুলপুর ও তারাকান্দার প্রিয় নেতা জনাব মোতাহার হোসেন তালুকদার আনুষ্ঠানিক ভাবে কাজটির উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *