ময়মনসিংহে শিশু হত্যা বাবা ও সৎ মা গ্রেপ্তার

মোঃ হেলাল উদ্দিন সরকার। স্টাফ রিপোর্টার।

ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় লাবিব নামের ৩ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক ঝগড়ার জেরে নিজ সন্তানকে হত্যার অভিযোগে ঘাতক মোঃ সোহাগ মিয়া ও তার প্রথম স্ত্রী জাকিয়া আক্তারকে গ্রেফতার করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায় পারিবারিক বিরোধের কারণে শিশু লাবিবের মা লামিয়া আক্তার দীর্ঘদিন ধরে তার বাবার বাড়িতে অবস্থান করছিলো। গত বুধবার বিকালে শিশুটির বাবা সোহাগ মিয়া শ্বশুর বাড়িতে গিয়ে সন্তানকে নিজের কাছে নিয়ে আসেন। কিছুক্ষণ পর সন্ধ্যার দিকে রায়ের গ্রাম এলাকায় একটি রাস্তার পাশে শিশুটির লাশ পরে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এই বিষয়ে নিহত লাবিবের মা লামিয়া আক্তার ত্রিশাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘাতক পিতাকে ধরতে অভিযানে নামে পুলিশ। রাত আনুমানিক সোয়া তিনটার দিকে গফরগাঁও থানার জসুরা ইউনিয়নের বাখুরা গ্রাম সেহাগের প্রথম স্ত্রীর বাবার বাড়ি থেকে অভিযুক্ত সোহাগ মিয়া ও তার প্রথম স্ত্রী জাকিয়া আক্তারকে গ্রেফতার করে ত্রিশাল থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে শিশুটির লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *