খুলনায় প্রথম নারী জেলা প্রশাসক ‘হুরে জান্নাত’ যোগদান

সেখ রাসেল, বিভাগীয় প্রধান, খুলনা:
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (বেসরকারি মাধ্যমিক-২) হুরে জান্নাতকে খুলনার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দিয়েছে।
খুলনা, ২ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আজ যোগদান করেছেন হুরে জান্নাত। বৃহস্পতিবার সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি বিদায়ী জেলা প্রশাসক আ স ম জামসেদ খোন্দকারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
হুরে জান্নাত বিসিএস (প্রশাসন) ২৭তম ব্যাচের একজন অভিজ্ঞ কর্মকর্তা। খুলনার জেলা প্রশাসক হিসেবে যোগদানের আগে তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে উপসচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। উল্লেখ্য, হুরে জান্নাতের নিজ জেলা দিনাজপুর।
এর আগে গত রোববার খুলনাসহ দেশের ১১টি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করে। একই সঙ্গে জেলার বর্তমান জেলা প্রশাসক আ স ম জামশেদ খোন্দকারকে বদলি করা হয়েছে।
কই দিনে দেশের আরও ১০টি জেলায় নতুন জেলা প্রশাসক নিযুক্ত করা হয়েছে।খুলনার বিদায়ী জেলা প্রশাসক আ স ম জামশেদ খোন্দকারকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
খুলনা জেলা প্রশাসনের ওয়েব পোর্টালের তথ্য অনুযায়ী, প্রায় ১৩৪ বছর আগে ১৮৯২ সালের জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয় খুলনা। ব্রিটিশ আমলে এই জেলায় ৪৭ জন, পাকিস্তান আমলে ২১ ও স্বাধীন বাংলাদেশে এই পর্যন্ত ৪৩ জন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। তাদের মধ্যে সবাই ছিলেন পুরুষ। নতুন জেলা প্রশাসক হুরে জান্নাত সেই ক্ষেত্রে জেলার প্রথম নারী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেলেন।

(খুলনা জেলা প্রশাসন) হুরে জান্নাত কে সাংবাদিক গণের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। এছাড়াও সাংবাদিক গণ তাঁর দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য কামনা করেন। তারা আশা করেন, তিনি খুলনা জেলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং সাংবাদিকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবেন।সাংবাদিক গণ আরও বলেন, মিজ হুরে জান্নাতের যোগদান খুলনা জেলা প্রশাসনে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। তারা তাঁর নেতৃত্বে খুলনা জেলার সার্বিক উন্নয়ন কামনা করেন।অপরদিকে, সাংবাদিক মোল্লা জাহাঙ্গীর আলম বলেন, “মিজ হুরে জান্নাতকে খুলনা জেলা প্রশাসক হিসেবে পেয়ে আমরা সাংবাদিকরা খুবই আনন্দিত। আমরা আশা করি, তিনি আমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে খুলনা জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *