খুলনা লবন চরা কৃষ্ণনগরে একই পরিবারে চার জন গুলিবিদ্ধ

এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা
আজ সকাল সাড়ে সাতটার সময় খুলনা লবণ চোরা থানা কৃষ্ণনগর শাহজালাল নগরের এক সাংবাদিকের পরিবারে চারজনকে গুলিবিদ্ধ করেছে । গুলিবিদ্ধরা হলো কাজী আনিসুর রহমান তার স্ত্রী রোনজু আরা বেগম । ছেলে রাইছুল ইসলাম ও তার স্ত্রী ফাহিমা খাতুন। মূলত এই গুলি ফাহিমা খাতুন কে বিবাহ করা জের ধরে ।লোকজনের কাছে আমরা জানতে পারলাম তালাক প্রাপ্ত ফাহিমা খাতুন কে বিবাহর করার জের ধরে একই পরিবারের চারজনকে গুলিবিদ্ধ হয়েছে। তালাকপ্রাপ্ত আগের স্বামী এই ঘটনা ঘটাইছে বলে একাধিক সূত্রে জানা যায়। তার ভিতরে একজনের অবস্থা খুব গুরুতর। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে । বাকি তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে ।পুলিশ এলাকায় অভিযান চালাচ্ছে আসামিদেরকে ধরার জন্য।তবে এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *