খুলনা বটিয়াঘাটা উপজেলা পরিষদের ভিতরে কেন্দ্রীয় মসজিদ কিন্তু নেই কোন উন্নয়ন, পানির কষ্টে ভুগছে মুসল্লীরা

সেখ রাসেল, বিভাগীয় প্রধান, খুলনা:
খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা পরিষদটির আশে পাশে ঘনবসতিপূর্ণ একটি এলাকা। তাছাড়া অধিকাংশ স্টাফদের পরিবাররা অবস্থান করেন পরিষদের আশে পাশে। যে কারণে শত শত ধর্মপ্রাণ মুসল্লীরা সেখানে নামাজ আদায় করে থাকে। মসজিদটির মুসল্লীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, মসজিদের ভিতরে যে পরিমাণ জায়গা তাতে অনেক কষ্ট করে নামাজ পড়তে হয়। মসজিদটি দ্বিতল ভবন হলে মুসল্লীরা কিছুটা স্বস্তিতে নামাজ আদায় করতে পারবে।
উপজেলার প্রায় সকল অফিসাররা সেখানে নামাজ আদায় করে থাকে। বড়ই পরিতাপের বিষয় অফিসাররা আসে যাই, তাদের ভাগ্যের উন্নয়ন হলেও হয়না মসজিদের কোন উন্নয়ন। মসজিদের একটি টিউব ওয়েল আছে ঠিকমত পানি ওঠেনা। অধিকাংশ মুসল্লীরা তাদের ক্ষোভ প্রকাশ করে বলেন, উপজেলাতে বোধ হয় কোনো মানুষত্যবোধ ব্যাক্তিরা চাকুরি করেন না। এখন সাব-মার্সিবলের যুগ, স্থাপন করলে পানির কষ্ট লাঘব হয়।
এলাকাবাসী, অফিসার, স্টাফরা মসজিদটি দ্বিতল ভবন ও একটি সাব-মার্সিবল স্থাপনের জোর দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *