ঈদের পরেই প্রতিষ্ঠান প্রধান ‍নিয়োগ পরীক্ষার নির্দেশ শিক্ষামন্ত্রীর

সেখ রাসেল, দপ্তর সম্পাদক:
ঈদের পরপরই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রতিষ্ঠান প্রধান ও সহপ্রধান নিয়োগ পরীক্ষা আয়োজনের নির্দেশ দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী । তিনি বলেন, ১৭ এপ্রিল পর্যন্ত অপেক্ষা না করে প্রয়োজনে আরো ১৫ থেকে ২০ দিন এগিয়ে এনে দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষা সম্পন্ন করতে সংশ্লিষ্টদের উদ্যোগ নিতে হবে।

রবিবার (১ মার্চ) রাজধানীর ইস্কাটন গার্ডেন রোড এলাকায় এনটিআরসিএ কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

বৈঠক সূত্রে জানা গেছে, প্রয়োজনে বিজি প্রেস– এর সঙ্গে সমন্বয় করে কীভাবে নির্ধারিত সময়ের আগেই পরীক্ষা আয়োজন করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষামন্ত্রী নির্দেশনা দিয়েছেন। যাতে ঈদের পরপরই পরীক্ষা আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা যায় এবং নিয়োগ প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হয় এজন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী। এর আগে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন সংস্থাটির চেয়ারম্যান আমিনুল ইসলাম। তিনি জানিয়েছিলেন, ১৭ ও ১৮ এপ্রিল প্রতিষ্ঠান প্রধান পদের নিয়োগ পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে শিগগিরই অফিস আদেশ জারি করা হবে। এর প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী এপ্রিলে নয় ঈদের পরেই পরীক্ষার আয়োজনের নির্দেশ দিয়েছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *