ফুলপুরে যুবককে ছুরিকাঘাত, আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি
মোঃ হেলাল উদ্দিন সরকার। স্টাফ রিপোর্টার।
ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায় আমুয়াকান্দা বাজার এলাকায় ছুরিকাঘাতে শুভ নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাত ৮টা ৩০ মিনিটে আমুয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে শুভর ওপর অতর্কিত হামলা চালায়। শুভকে ছুরিকাঘাত করা হলে আশপাশের লোকজন দ্রুত উদ্ধার করে প্রথমে ফুলপুর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে শুভকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। বর্তমানে শুভ আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় আহতের পিতা বাদী হয়ে ফুলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে ৬ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামি করা হয়েছে।
মামলায় অভিযুক্তরা হলেন, সারজিত(২২) পিতা- আব্দুল জব্বার, গোদারিয়া (শেরপুর রোড), স্বাধীন(২৮) পিতা- আমিন, ইয়ামিন(২৪) পিতা- মোস্তফা উভয় দিউ, বালিয়ার মোড়, রাকিব মিয়া(১৮) পিতা- নবী হোসেন, জীবন মিয়া(২০) পিতা-অজ্ঞাত উভয় সাং দিউ, কলেজ রোড, (ফুলপুর পৌরসভা), সাফিন মিয়া(২০) পিতা- কামরুজ্জামান গুপ্তেরগাও।
এই বিষয়ে আসামী স্বাধীন মুঠোফোনে জানান, আমি তখন নামাজে ছিলাম। আমি এই বিষয়ে আমি কিছু জানি না। মনে হচ্ছে, কিছু মহল আমাকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা চালাচ্ছে।
এ বিষয়ে ফুলপুর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সত্যতা যাচাই পেলে কাউকে ছাড় দেওয়া হবে না।

