সুজানগরে এনআরবিসি ব্যাংকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সুজানগর (পাবনা) প্রতিনিধি: সুজানগর এনআরবিসি ব্যাংকের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে পাবনার সুজানগরের রেজা কমপ্লেক্সের দোতলায় এনআরবিসি ব্যাংক উপ শাখায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শাখা ব্যবস্থাপক ফারুক আহমেদ এর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে এ সময় ব্যাংকের সহকারী অফিসার শামীম হোসেন, আব্দুল্লাহ আল মামুন, চন্দন দেবনাথ, ব্যাংকের গ্রাহক ও মহিলা কলেজের সহকারী অধ্যাপক জাহিদুল হক রোজ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক এম মনিরুজ্জামান,এম মঞ্জুর রহমান,আব্দুল খালেক,পলাশ, এনামুল হক উজ্জ্বল, মাসুদ রানা, শফিকুল ইসলাম দিরাজ,শেখ পাপ্পু,
পৌরসভার কর আদায়কারী আশরাফুল আলম সহ অন্যান্য কর্মকর্তা ও গ্রাহক বৃন্দ উপস্থিত ছিলেন।
ক্যাপশন: পাবনার সুজানগরে এনআরবিসি ব্যাংকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

