কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত বাহিনীর সদস্য আটক

এস. এম. সাইফুল ইসলাম কবির, সুন্দরবন থেকে ফিরে:

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গর্ব, বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে বিশেষ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক

করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের শ্যালা নদী সংলগ্ন মূর্তির খাল ও তৈয়বের খাল এলাকায় করিম শরীফ বাহিনীর সদস্যরা অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে

শুক্রবার সন্ধ্যায় কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করে।

অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

অভিযান চলাকালে ওই এলাকা থেকে ৪টি একনলা বন্দুক, ১টি ওয়ান শুটার গান, ১০ রাউন্ড তাজা গোলা, ১৭ রাউন্ড তাজা কার্তুজ ও ১০ রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় করিম শরীফ

বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করা হয়।

আটককৃত বাদশা শেখ (২৫) রামপাল থানার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় কোস্ট গার্ড। তিনি ডাকাতি কার্যক্রমে অংশগ্রহণের পাশাপাশি অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে বাহিনীকে সহযোগিতা করতেন।

আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

জব্দকৃত অস্ত্র-গোলাবারুদ ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কোস্ট গার্ড জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাহিনীর সদস্যরা নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকার সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু চক্র সুন্দরবনে পুনরায়

সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তবে সুন্দরবনকে দস্যুমুক্ত রাখার লক্ষ্যে ইতোমধ্যে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে।

এ অভিযানে করিম শরীফ বাহিনীর ৫টি আস্তানা ধ্বংস

করা হয়েছে বলেও জানানো হয়। সুন্দরবনের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোস্ট

গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তা আশ্বস্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *