নিজ এলাকা পিরোজপুরে সরকারি সফরে গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টার,পিরোজপুরঃ
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর দুই দিনের সরকারি সফরে নিজ জেলা পিরোজপুরে এসেছেন। প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর এই প্রথমবারের মতো সরকারি সফরে নিজ এলাকায় এলেন তিনি। সফরকালে তিনি বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নেবেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তিনি পিরোজপুর সার্কিট হাউজে পৌঁছালে জেলা প্রশাসক আবু সাঈদ ও পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহম্মেদ সিদ্দিকী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।প্রতিমন্ত্রী জানান, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন। পরে তিনি সার্কিট হাউজে অবস্থান ও রাত্রিযাপন করবেন।
এ সময় উপজেলা ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিএনপির জেলা আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব এস. এম. সাইদুল ইসলাম কিসমত, সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আকনসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সফরের দ্বিতীয় দিন (২১ ফেব্রুয়ারি) প্রতিমন্ত্রী বিভিন্ন সরকারি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেনএবং স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে।

