তারাকান্দায় ঘোড়া প্রতীকে ভোট চাইলেন সাবেক এমপি শাহ শহীদ সারোয়ার
মোঃ হেলাল উদ্দিন সরকার। স্টাফ রিপোর্টার।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় নির্বাচনী তৎপরতা শুরু করেছেন সাবেক সংসদ সদস্য ও জননেতা শাহ শহীদ সারোয়ার।শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বালিখাঁ ইউনিয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তিনি সাধারণ মানুষের সাথে গণসংযোগ করেন। এসময় তিনি ঘোড়া প্রতীক নিয়ে আগামী নির্বাচনে জনগণের সমর্থন ও ভোট প্রার্থনা করেন।সাবেক এই সংসদ সদস্য তাঁর অনুসারী ও স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বালিখাঁ বাজারের অলিগলি এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে যান। তিনি সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। গণসংযোগকালে শাহ শহীদ সারোয়ার বলেন:
”আমি সব সময় আপনাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকতে চাই। এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষায় ঘোড়া প্রতীকে আপনাদের মূল্যবান ভোট ও দোয়া প্রত্যাশা করছি।”সাবেক এই নেতার আগমনে স্থানীয় কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বালিখাঁ এলাকার সাধারণ ভোটাররা জানান, নির্বাচনের তারিখ ঘনিয়ে আসার সাথে সাথে প্রার্থীরা মাঠে নামছেন, যা নির্বাচনী আমেজকে আরও বাড়িয়ে দিচ্ছে।

