জামিনে কারাগার থেকে মুক্তি পেলেন ময়মনসিংহ ২ আসনের সতন্ত্র প্রার্থী শাহ শহীদ সারোয়ার
মোঃ হেলাল উদ্দিন সরকার। স্টাফ রিপোর্টার। ময়মনসিংহ ২ ফুলপুর তারাকান্দা আসনের সতন্ত্র প্রার্থী ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে আটককৃত সাবেক সংসদ সদস্য জননেতা শাহ শহীদ সারোয়ার রবিবার ১ ফেব্রুয়ারী বিকেলে জামিনে কারাগার থেকে বের হয়েছেন। শাহ শহীদ সারোয়ার ফুলপুর উপজেলা লর রূপসী ইউনিয়নের অর্জুন খিলা গ্রামের মৃত রজব আলী ফকিরের পুত্র। তিনি ফুলপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি। ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে ময়মনসিংহ ২ ফুলপুর তারাকান্দা আসন থেকে বিপুল ভোটে নির্বাচিন। পরে বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈগল প্রতীকে সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করায় বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়। বর্তমানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করছেন। জানা যায় ময়মনসিংহ জেলার ফুলপুর থানার মামলা নং ৯ তারিখ: ১২/০৭/২০২৫ ইংরেজি জিয়ার নং ১৫৫-২০২৫ দ্বারা ১৪৩-৩৪১৩২৩৩২৫৩২৬৩০৭-৩৪ দন্ড বিধি মহামান্য বাংলাদেশের সুপ্রীম কোর্ট বিভাগের ক্রিমিনাল মিস কেচ নং ৩১৫৬-২০২৬ এর প্রেক্ষিতে গত ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ময়মনসিংহ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন চাইলে বিচারক আকিব মাহমুদ এর জামিন না মর্জুর করে জেল হাজতে প্রেরণ করার আদেশ দেন৷ পরে বিভিন্ন জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রবিবার তাকে মহামান্য হাইকোর্ট বিভাগ বর্ণিত মামলার জামিন মঞ্জুর করায় আসামী অন্য কোনো মামলায় জড়িত না থাকায় ফলে অধ্য ৫ ঘটিয়ায় ময়মনসিংহ কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

