খুলনা বটিয়াঘাটার মল্লিকের মোড়ে আমীর এজাজ খানের ধানের শীষের পক্ষে উঠান বৈঠক
সেখ রাসেল, খুলনা জেলা ব্যুরো চিফ:
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আমীর এজাজ খান’র পক্ষে গতকাল রবিবার সন্ধ্যায় নির্বাচনী প্রচারণা অংশ হিসেবে চক্রাখালী মল্লিকের মোড় সার্বজনীন দুর্গা মন্দির চত্বরে এক উঠান বৈঠক মন্দির’র সভাপতি গৌর পদ মল্লিক’ সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । বিশিষ্ট শিক্ষক দেবাশীষ হালদার’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, জলমা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আলহাজ্ব আশিকুজ্জামান আশিক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু,উপজেলা যুব দলের আহবায়ক আবুবকর সিদ্দিক নিরু, উপজেলা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সি,জলমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রুহুল মোমিন লিটন,সদস্য সচিব আছাবুর রহমান,জলমা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনিরুল ইসলাম হিরো,জলমা ইউনিয়ন বিএনপির উপদেষ্টা আব্দুল সাত্তার আঁকন,উপজেলা কৃষক দলের আহবায় আবুল হোসেন,উপজেলা মহিলা দলের সদস্য সচিব কানিজ ফতেমা,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আজমল হোসেন লিটন,উপজেলা সভাপতি সাকিল হোসেন,ছাত্র নেতা ইসমাইল খান,বায়েজিদ বিশ্বাস,সোহরাব খলিফা। অন্যান্যের মধ্যে উপস্থিত অ্যাডভোকেট রমেশ মল্লিক, বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়, গোবিন্দ মল্লিক,(অবঃ) শিক্ষক রাজ কুমার রায়, হরিদাস রায়,বিজন কুমার মল্লিক, সার্ভেয়ার শ্যামল কুমার বকসী,সার্ভেয়ার রনজিত কুমার মল্লিক, সাবেক ইউপি সদস্য নিখিল চন্দ্র মল্লিক, সাবেক ইউপি সদস্য বিপ্রদাস টিকাদার কার্তিক, মনোজ মল্লিক,বিপ্লব মল্লিক, বিধান হালদার,ইউপি সদস্য আশিক সরদার, নিতিশ মল্লিক, প্রদীপ কুমার টিকাদার, প্রসাদ টিকাদার, রনজিৎ কুমার টিকাদার, উত্তমকুমার টিকাদার, ফাল্গুনী গোলদার, বিপুল টিকাদার, উজ্জ্বল টিকাদার,সবুজ টিকাদার, অনিমা টিকাদার,এঞ্জিলা পান্ডে সহ সনাতন ধর্মের গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

