ময়মনসিংহ ২ আসনে সতন্ত্র প্রার্থী কারাবন্দী সাবেক এমপি সারোয়ারের মনোনয়ন বৈধ ঘোষণা।
মোঃ হেলাল উদ্দিন সরকার। স্টাফ রিপোর্টার। ময়মনসিংহ ২, ফুলপুর তারাকান্দা আসনে সতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কিত কারাবন্দী সাবেক সংসদ সদস্য শাহ শহীদ সারোয়ারের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবন মিলনায়তনে সষ্ঠ দিনের আপিল শোনানিতে নির্বাচন কমিশন ইসি বৃহস্পতিবার তার প্রার্থীতা বৈধ ঘোষণা করে। মনোনয়ন ফরম যাচাই বাছাইয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেল প্রশাসক মো সায়দুর রহমান আয়কর রিটার্ন তথ্যে ত্রুটির অভিযোগে তার মনোনয়ন ফরম বাতিল করেছিলেন। পরে নির্বাচন কমিশনে আপিল করলে প্রার্থীতা বৈধ ঘোষণার বিষয়টি তার ছেলে আকিবুল ইসলাম ফকির নিশ্চিত করেছেন। শাহ শহীদ সারোয়ার ২০০১ সলের নির্বাচনে জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগ দিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি উপজেলা বিনএনপির আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ছিলেন। এই হ্যাবিয়েট প্রার্থী দলীয় সিদ্ধান্ত অমান্য করে গত সংসদ নির্বাচনে সতন্ত্র প্রার্থী হওয়ায় দল থেকে বহিষ্কার হন। গণ অভ্যুথ্যানের নাশকতার একটি মামলায় তাকে প্রদান আসামী করা হয়। এই মামলায় গত ২৪ই ডিসেম্বর ময়মনসিংহ আদালতে হাজির হয়ে জাবিন আবেদন করলে আদালত না মন্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর পর থেকে তিনি কারাগারেই রয়েছেন। ফুলপুর এবং তারাকান্দার জনসাধারণ কারাবন্দী নেতা শাহ শহীদ সারোয়ারকে এমপি হিসেবে দেখতে চান।

