খুলনার দিঘলিয়ায় গণভোট ২০২৬ বিষয়ক জনসচেতনতামূলক সেমিনার সভা অনুষ্ঠিত

সেখ রাসেল, খুলনা জেলা ব্যুরো চিফ:
আসন্ন গণভোট ২০২৬ উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধি এবং ভোটারদের মাঝে সঠিক ধারণা পৌঁছে দেওয়ার লক্ষ্যে খুলনার দিঘলিয়া উপজেলায় একটি জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তা, জামায়াত ইসলাম সহ বিভিন্ন জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, ইমাম, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে সভাটি একটি গুরুত্বপূর্ণ মিলনমেলায় পরিণত হয়।
বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় দিঘলিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন, দিঘলিয়া।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হারুন অর রশীদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ. স. ম. জামশেদ খোন্দকার, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, খুলনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল হাই মোহাম্মদ আনাছ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *