বাগেরহাট জেলা কারাগারের প্রধান কারারক্ষীর বিরুদ্ধে মাদক বিকিকিনি ও অর্থ বানিজ্যের অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলা কারাগারের প্রধান কারারক্ষী দেলোয়ার হোসেনের বিরুদ্ধে মাদক দ্রব্য বিকিকিনি ও বন্দিদের সাথে স্বাক্ষাতের বিনিময়ে স্বজনদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়াসহ নানা অনিয়ম ও দূর্ণিতির অভিযোগ উঠেছে। এ ছাড়া, নিজেকে বাগেরহাট কারাগারের নিয়ন্ত্রক বলে ভূয়া পরিচয় দিয়ে বন্দিদের উপর শারীরিক ও মানুষিক নির্যাতন করছে বলেও অভিযোগ রয়েছে।
অভিযোগ রয়েছে,ওই কারারক্ষী দেলোয়ার হোসেন বিভিন্ন কৌশলে বন্দি ও তাদের স্বজনদের কাছ থেকে প্রতি মাসে হাতিয়ে নিচ্ছেন লক্ষাধিক টাকা। এমনকি তার অজ্ঞাত শক্তির প্রভাবে সাধারন কারা রক্ষীদের সাথেও তিনি র্দূব্যবহার করে চলেছেন। সম্প্রতি কারাগার থেকে মুক্তি পাওয়া বন্দি ও স্বজনদের সাথে কথা বলে এ সব তথ্য পাওয়া গেছে।
সূত্র মতে, একই অপরাধের কারণে কারা সহকারী শহিদুজ্জামান সুমনকে আগষ্ট মাসের শেষ সপ্তাহে বাগেরহাট কারাগার থেকে প্রত্যাহর করে যশোর ডিআইজি ( প্রিজন) অফিসে সংযুক্ত করা হয়েছে।
একাধিক নির্ভরযোগ্য সুত্র থেকে জানা গেছে, প্রায় দেড় বছর আগে প্রধান কারারক্ষী দেলোয়ার হোসেন বাগেরহাট কারাগারে যোগদান করেন। যোগদানের পরই তিনি অর্থ বানিজ্যে বেপরোয়া হয়ে উঠেন। কারা অভ্যন্তরে বিভিন্ন ওয়ার্ডের মোষ্ট ওয়ান্টেন্ড আসামীদের সাথে তিনি সখ্যতা গড়ে তোলেন। এর পর মোটা অংকের অর্থের কারা অভ্যান্তরে বিনিময়ে হেরোইন ও গাঁজাসহ বিভিন্ন মাদক দ্রব্য সরবরাহ শুরু করেন। পাশাপাশি একজন বন্দির সাথে বিশেষ সুবিধায় সাক্ষাতের জন্য স্বজনদের কাছ থেকে ৩‘শ থেকে ৫‘শ টাকা পর্যন্ত হাতিয়ে নেন। কারা অভ্যান্তরে বন্দিদের নানা ভয়-ভীতি দিয়ে মাসিক ১ থেকে ২ হাজার টাকা হারে আদায় করে আসছেন। সম্প্রতি প্রধান কারারক্ষী দেলোয়ার হোসেনের বিরুদ্ধে জেল সুপারের কাছে অভিযোগ দিয়েও কোন প্রতিকার মেলেনি।
এ বিষয় বাগেরহাট কারাগারের প্রধান কারারক্ষী দেলোয়ার হোসেন তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করেন।
জেল সুপার ( কারা তত্বাবধায়ক) গোলাম দস্তগীর এ প্রতিবেদককে জানান, কারারক্ষী দেলোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগের বিষয় তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *