তারাকান্দায় দীপু হত্যার খুনিদের ফাসির দাবিতে মানববন্ধন

মোঃ হেলাল উদ্দিন সরকার সরকার। স্টাফ রিপোর্টার।তারাকান্দার গার্মেন্টস কর্মী দীপু দাসের খুনিদের ফাঁশির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা প্রায় ১১ টায় বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও বাংলাদেশ রবিদাস উন্নয়নের উদ্যেগে ময়মনসিংহ শেরপুর মহাসড়কে তারাকান্দা উপজেলা বাসস্ট্যান্ড এলাকা এই মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়। এতে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ফান্ডের তারাকান্দা উপজেলা আহবায়ক রতন ভৌমিক, সিনিয়র যুগ্ম আহবায়ক চন্দন পন্ডিত, বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদের উপজেলা শাখার সভাপতি রতন রবিদাস। সাধারণ সম্পাদক সুনীল রবিদাস। প্রকাশ থাকে যে এই খবর বাওয়ার পরিপ্রেক্ষিতে ময়মনসিংহের জেলা প্রশাসক দীপু হত্যার বাড়িতে আসেন এবং তার খোঁজ খবর নেন ও তার পরিবারকে সুষ্ঠু বিচারের আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *