৭টি ইট ভাটায় ২২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা:

মোঃ আরিফুর রহমান, শেরপুর প্রতিনিধি: অদ্য ২১/১২/২০২৫ তারিখে সকাল ১০:০০ ঘটিকা থেকে বিকাল ০৪:৩০ ঘটিকা পর্যন্ত পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং শেরপুর জেলা প্রশাসনের পরিচালনায় শেরপুর জেলার নকলা উপজেলায় স্থাপিত বিভিন্ন অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শুভাগত সরকার বর্ণ। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস। উক্ত ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের কর্মচারীবৃন্দ। ভ্রাম্যমাণ আদালতে সেনাবাহিনীর সদস্যবৃন্দ, শেরপুর জেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যবৃন্দ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর প্রতিনিধি এবং নকলা থানার পুলিশ সদস্যবৃন্দ সার্বিক সহায়তা করেন। ভ্রাম্যমাণ আদালতে নিম্নলিখিত ইটভাটাগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে ০৭ (সাত) টি অবৈধ ইটভাটাকে সর্বমোট ২২,৫০,০০০/- (বাইশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা ধার্যপূর্বক আদায় করা হয়েছে। উক্ত ভ্রাম্যমাণ আদালতে নিম্নলিখিত ইটভাটাগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

০১। মেসার্স জননী জিগজ্যাগ ব্রিকস, ধনাকুশা, নকলা, শেরপুর।
গৃহীত ব্যবস্থা: ৩,৫০,০০০/-টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করাসহ কাঁচা ইট ধ্বংস করা হয়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং ইটভাটার সকল কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে।

০২। মেসার্স সুমন জিগজ্যাগ ব্রিকস, শিববাড়ী, নকলা, শেরপুর।
গৃহীত ব্যবস্থা: ৩,০০,০০০/-টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করাসহ কাঁচা ইট ধ্বংস করা হয়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং ইটভাটার সকল কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে।

০৩। মেসার্স সরকার ব্রিকস, তেঘরি, বাশাটি, নকলা, শেরপুর।
গৃহীত ব্যবস্থা: ৩,০০,০০০/-টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করাসহ কাঁচা ইট ধ্বংস করা হয়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং ইটভাটার সকল কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে।

০৪। মেসার্স সেভেন স্টার ব্রিকস, ছাতুগাঁও, গৌরদ্বার, নকলা, শেরপুর।
গৃহীত ব্যবস্থা: ৩,৫০,০০০/-টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করাসহ কাঁচা ইট ধ্বংস করা হয়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং ইটভাটার সকল কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে।

০৫। মেসার্স চমক ব্রিকস, রুনীগাঁও, গৌরদ্বার, নকলা, শেরপুর।
গৃহীত ব্যবস্থা: ৩,৫০,০০০/-টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করাসহ কাঁচা ইট ধ্বংস করা হয়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং ইটভাটার সকল কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে।

০৬। মেসার্স রিজন ব্রিকস, পাইস্কা, নকলা, শেরপুর।
গৃহীত ব্যবস্থা: ২,৫০,০০০/-টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করাসহ কাঁচা ইট ধ্বংস করা হয়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং ইটভাটার সকল কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে।

০৭। মেসার্স এফ আর জিগজ্যাগ ব্রিকস, কুর্শা বাদাগৈড়, নকলা, শেরপুর।
গৃহীত ব্যবস্থা: ৩,৫০,০০০/-টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করাসহ কাঁচা ইট ধ্বংস করা হয়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং ইটভাটার সকল কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *