তারাকান্দায় এমপি সাহেবের অনুদানে বালিয়া হইতে তারাকান্দা রাস্তাটির সংস্কার কাজ চলছে
মোঃ হেলাল উদ্দিন। স্টাফ রিপোর্টার।
ময়মনসিংহ জেলার ময়মনসিংহ-২ ফুলপুর তারাকান্দা আসনের সংসদ সদস্য মুফতী মুহাম্মদুল্লাহ এমপির নির্দেশনায় এবং বাংলাদেশ খেলাফত মজলিস তারাকান্দা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোফাজ্জল হোসেন খান জিহাদের নেতৃত্বে ২নং বানিহালা ইউনিয়নের মাঝিয়ালি বাজার থেকে বালিয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের বৃহৎ গর্ত গুলোতে ইটের সুড়কি ফেলে সংস্কারের কাজ চলছে। দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল অবস্থার কারণে এলাকাবাসী চরম দুর্ভোগের শিকার হয়েছিলেন। জনদূর্ভোগ লাঘব ও সাধারণ মানুষের চলাচল করতে নেওয়া এই মানবিক ও জনকল্যাণ মূলক উদ্যেগে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী এই মহৎ উদ্যেগকে আন্তরিক ভাবে মাননীয় সংসদ সদস্যকে শুভেচ্ছা জানিয়েছেন।

