ঝিনাইদহের মহেশপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ জন আটক, মোটরসাইকেল ও নগদ অর্থ জব্দ।

মোঃ সুরুজ-ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিপুল পরিমাণ ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রির নগদ অর্থ ও তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
শনিবার (২০ডিসেম্বর) সকালে উপজেলার যুগিহুদা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, যুগিহুদা গ্রামের দেলোয়ার হোসেনের বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা মজুদ রয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানা পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বাড়ির মালিক দেলোয়ার হোসেন পালিয়ে গেলেও তার স্ত্রী লাইলি বেগম, ছেলে লিমন হাসান এবং পার্শ্ববর্তী জলিলপুর গ্রামের মেহেদি হাসান জিসানকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক হাজার দুইশ’ (১,২০০) পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রির নগদ ৮ লাখ ৪ হাজার ৮শ’ ৭০ টাকা এবং তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।
মহেশপুর থানা পুলিশ জানায়, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দকৃত ইয়াবা, নগদ অর্থ ও মোটরসাইকেল ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *