উসমান হাদী গুলিবিদ্ধ-স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি রাশেদ খাঁনের
সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা – ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন কঠোর নিন্দা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন। তিনি অভিযোগ করেন, সরকার–সমর্থিত সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে টার্গেট কিলিং শুরু করেছে, যা সামনের জাতীয় নির্বাচনকে বানচাল করার অপচেষ্টা।
শুক্রবার সন্ধায় ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী বাজারে তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আয়োজিত আনন্দসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া নেতাদের উপর হামলা করে একটি শক্তিশালী গণআন্দোলনকে দমন করার চেষ্টা চলছে। গণতন্ত্রের নিরাপত্তা নিশ্চিত করতে হলে এসব বর্বরোচিত হামলার দ্রুত বিচার ও জবাবদিহি জরুরি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল রাজন, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মিশন আলী, ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিহান হোসেন রায়হান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এবং পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি রাসেল আহমেদসহ দলীয় নেতৃবৃন্দ

