খুলনা বটিয়াঘাটায় ‘দুর্নীতি প্রতিরোধ’ দিবস পালিত
সেখ রাসেল, খুলনা জেলা ব্যুরো চিফ: খুলনা বটিয়াঘাটায় প্রতি বছরের ন্যয় এবারও ‘দুর্নীতি প্রতিরোধ’ দিবস পালিত হয়েছে উপজেলা অডিটোরিয়াম হল রুমে। অনুষ্ঠানটি মঙ্গলবার বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতিত্ব করেন অধ্যাপক মনোরঞ্জন মন্ডল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, প্রাণিসম্পদ কর্মকর্তা তারিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমান, উপজেলা প্রকৌশলী গৌতম মন্ডল, নব যোগদানকৃত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার হাফিজুর রহমান, ওসি তদন্ত শাহিনুর গোলদার, বীর মুক্তিযোদ্ধা বিনয় কৃষ্ণ, মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, বটিয়াঘাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম, সোহরাব হোসেন মুন্সি, সাংবাদিক ইমরান হোসেন, আলমগীর হোসেন, আরিফুজ্জামান দুলু, তরিকুল ইসলাম, রিপন, মহিলা নেত্রী আশা লতা ঢালী, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন রায়। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, সমাজের প্রতিটি স্তর থেকে দুর্নীতি মুক্ত করতে হলে আমাদের সকলকে প্রতিটি স্তরে দুর্নীতি প্রতিরোধ গড়ে তুলতে হবে।

