তারাকান্দা অগ্নিকাণ্ডে ১৪ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি
মোঃ হেলাল উদ্দিন সরকার। স্টাফ রিপোর্টার। ময়মনসিংহের তারাকান্দায় বৃহস্পতিবার গভীর রাতে তারাকান্দা মধ্য বাজারে অগ্নিকাণ্ডে ১৪ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে।অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে বলে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন।
জানা গেছে,তারাকান্দা বাজারে প্রবেশপথে যানজট ও ফুটপাতে দোকান ফায়ার সার্ভিস ইউনিট সঠিক সময়ে অগ্নিকান্ডস্থলেপ্রবেশ করতে না পারা ক্ষয়ক্ষতির পরিমাণ বৃদ্ধি পেয়েছে।পরে ফায়ার সার্ভিস ইউনিট দীর্ঘ সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়।

