প্লট দুর্নীতির ৩ মামলায় সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদের ১৮ বছরের কারাদন্ড
মোঃ হেলাল উদ্দিন সরকার। স্টাফ রিপোর্টার।ঢাকার পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজউক প্লট বরাদ্দ সংক্রান্ত তিনটি দুর্নীতি মামলায় সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে ১৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনটি মামলায় ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড পান।ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন দুপুর পৌনে ১২টায় রায় ঘোষণা করেন। আদালতের রায়ে বলা হয়েছে, এক মামলায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল-কেও ৫ বছর করে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।মামলার বিচার কার্যক্রম ৩১ জুলাই শুরু হয়, যখন অভিযোগ গঠনের মাধ্যমে বিচারক মামলার বিচার শুরুর নির্দেশ দেন। সাক্ষ্য গ্রহণের সময় ২৮ জনের সাক্ষ্য নেওয়া হয়। সর্বশেষ ১৭ নভেম্বর এই তিন মামলায় সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।

