সাঁকোটিই হচ্ছে ছয় গ্রামের মানুষের সম্বল

মোঃ হেলাল উদ্দিন সরকার। স্টাফ রিপোর্টার। তারাকান্দা উপজেলার কানুহারি বাজার থেকে গাবরগাতী সড়কে খন্ডল গ্রামের রাংসা নদের উপর ব্রীজ নির্মান না হওয়ার ছয়টি গ্রামের মানুষ বাশের সাকু দিয়ে চলাফেরা করছে। নারী, শিশু ও বৃদ্ধ লোকেরা চরম দুর্ভোগ পোহাচ্চে। গালাগাও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য ইয়াছিন আলী জানান, খন্ডল গ্রামের রাংসা নদীর উপর ব্রীজ না থাকায় বারইপুকুরিয়া, কানুহরি, খন্ডল, গারবগাতী ও গালাগাও গ্রামের মানুষ সাঁকো পারাপার করছে। ছয় গ্রামের কৃষকের উৎপাদিত ফসল বাজারজাত করতে চরম দুর্ভোগ পোহাচ্ছে। বিষয়টি অবগতির জন্য মাননীয় জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকোশলীর এলাকার জনসাধারণ সুদৃষ্টি কামনা করেছেন। জরুরী ভিত্তিতে উক্ত সাকুর উপর ব্রীজ নির্মানে জোর দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *