আমার দেশ পত্রিকার এক সাংবাদিকের গায়ে হাত তুলা নিয়ে বিএনপিকে নিয়ে আক্ষেপ মন্তব্য: সম্পাদক মাহমুদুর রহমান
সেখ রাসেল, সহকারী দপ্তর সম্পাদক: আমার দেশ পত্রিকার এক সাংবাদিকের গায়ে হাত তোলা নিয়ে গতকাল (১৯ অক্টোবর) বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে গায়ে হাত তোলা নিয়ে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন। বিএনপির কেন জানি মনে হচ্ছে আমরা তাদের পক্ষে লিখছি না। আমার সহকর্মীর ওপর যে আঘাত হয়েছে, আমি মনে করি সে আঘাত আমাকে করা হয়েছে। আমার সহকর্মীর ওপর আঘাত আর আমার ওপর আঘাতের মধ্যে কোনো পার্থক্য আমি দেখি না।
এখন যেহেতু সরকারে যাওয়ার প্রতিযোগিতা শুরু হয়েছে, এনসিপিও সরকারে যেতে চায়, জামায়াতও সরকারে যেতে চায়, বিএনপিও সরকারে যেতে চায়। আপনি কার মন রক্ষা করবেন? আপনি যার মন রক্ষা করতে পারবেন না আপনার প্রতি তারা অসন্তুষ্ট হবে।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে কুমিল্লার নবাব ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান আরও বলেন, আমাদের এডিটোরিয়াল প্রসেস খুব সহজ ছিল। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লিখতাম। মাহমুদুর রহমান বলেন, কুষ্টিয়াতে ২০১৮ সালে আমাকে যেভাবে রক্তাক্ত করা হয়েছিল এবং গতকাল চেয়ারপারসনের কার্যালয়ের সামনে যেটা করা হয়েছে দুইটার মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। দুইটা ঘটনা একই। তাহলে আমরা এত বড় বিপ্লব থেকে কী শিখতে পেলাম?
রাজনৈতিক দলের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলের প্রতি অনুরোধ জানিয়ে সম্পাদক বলেন, সমালোচনাকে গ্রহণ করতে শিখুন। সমালোচনাকে মানতে হবে আপনাকে। তার সঙ্গে আমাদের দায়িত্ব পেশাদারিত্ব বজায় রাখা। কিন্তু আপনাদের সমালোচনা মানতে হবে। তিনি আরও বলেন, সমালোচনার বদলে আপনারা সাংবাদিককে আহত করবেন, সাংবাদিকদের গায়ে হাত তুলবেন, এটা চলবে না। এটার জন্য আমি আপনাদেরকে বলছি আমাদের সর্বশক্তি দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি। ভারতের বিরুদ্ধে লড়াই করেছি। একটা পত্রিকা দিয়ে। এই পত্রিকাটি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ লড়াই করে যাব।

