পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার: পিরোজপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) সকালে পুলিশ লাইন্স ড্রিলশেডে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের। সভার সঞ্চালনা করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) বায়োজীদ ইসলাম।

সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম। তিনি জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং তাঁদের উত্থাপিত সমস্যাগুলোর সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

কল্যাণ সভায় পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে নিয়মিত ছুটি, আবাসন ব্যবস্থা, পরিস্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসা, মানসম্মত খাবার সরবরাহসহ সামগ্রিক উন্নয়ন বিষয়ে দিকনির্দেশনা দেন পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের। তিনি বলেন, “জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে প্রত্যেক সদস্যকে দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে, তবেই জনগণের আস্থা অর্জন সম্ভব।”

সভা শেষে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন পুলিশ সুপার।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোঃ শাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহেবুবা, পিরোজপুর জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ট্রাফিক ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, আরআই পুলিশ লাইন্স, আরও-১ রিজার্ভ অফিস, সিভিল স্টাফসহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *