বদলীজনিত বিদায় সংবর্ধনাঃ কেএমপি
এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা
খুলনা মেট্রোপলিটন পুলিশের খুলনা সদর থানার অফিসার ইনচার্জ জনাব মো: কবির হোসেন রাজশাহী রেঞ্জে, হরিণটানা থানার অফিসার ইনচার্জ জনাব শেখ খায়রুল বাশার বরিশাল রেঞ্জে এবং খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ জনাব হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বরিশাল রেঞ্জে বদলি হওয়ায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। আজ ২২ এপ্রিল কেএমপি হেডকোয়র্টার্সে মাননীয় পুলিশ কমিশনার জনাব মোঃ জাহিদুল হাসান, বিপিএম-সেবা তাদেরকে শুভেচ্ছা উপহার এবং স্মৃতিস্মারক প্রদান করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) বর্তমানে ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ-সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

