সান্তাহারে চোরাই সোনার আংটিসহ দুই চোর গ্রেপ্তার
আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে চোরাই সোনার আংটিসহ দুই চোরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল রোববার সকালে সান্তাহার রেলগেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তরকৃতরা হলো, সান্তাহার হাসপাতাল কলোনী চা-বাগান এলাকার সাদ্দাম হোসেনের ছেলে সোহাগ হোসেন (১৯), দমদমা দক্ষিন পাড়ার নুরুল ইসলাম নুরুর ছেলে মুনজুরুল ইসলাম মজনু (৩৭)।
সান্তাহার ফাঁড়ি তদন্তকারি উপ-পরিদর্শক আব্দুল মান্নান জানান, গত ২৩ সেপ্টেম্বর আদমদীঘি উপজেলার দমদমা গ্রামের মাহবুর রহমানের সান্তাহার রাবেয়া প্লাজায় ভাড়া বাসা থেকে স্বর্ণালংকারসহ বিভিন্ন সামগ্রী চুরি যায়। এ ঘটনায় মামলা হলে পুলিশ চোর সনাক্তসহ মালামাল উদ্ধারে তৎপরতা চালায়। গত রোববার সকালে সান্তাহার রেলগেট এলাকা থেকে প্রথমে সোহাগকে আটক করার পর তার দেয়া তথ্যানুসারে অপর আসামী মুনুজুরুল ইসলামকে আটক ও তার হেফাজতে থেকে চোরাই সোনার আংটি, ইমিটেশনের গলার হাড় উদ্ধার করা হয়।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এস এম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রোববার বিকেলে গ্রেপ্তারকৃতদের বগুড়া আদালতে প্রেরন করা হয়েছে।

