খুলনা বটিয়াঘাটা জামাত ইসলামীর উদ্যোগে পিআর সহ ৫ দফা দাবি আদায়ের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা: খুলনা বটিয়াঘাটা ১ নং জলমা ইউনিয়ন পরিষদ হলরুমে বুধ বার ৩ টার সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোর-আন থেকে তেলাওয়াত করেন মাওলানা আসাদুজ্জামান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামীর সুরা সদস্য ও খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলা সুরা সদস্য ও দাকোপ বটিয়াঘাটা জামায়াতে ইসলামীর নির্বাচন পরিলচক প্রফেসর আঃ রব, সভায় সভাপতিত্ব করেন দাকোপ-বটিয়াঘাটা খুলনায় ১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা শেখ মোঃ আবু ইউসুফ, এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা নায়েবে আমির আশরাফ আলী, থানা সেক্রেটারি আব্দুল হাই বিশ্বাস, মাওলানা হুমায়ুন কবির, থানা বায়তুলমাম সেক্রেটারী আব্দুল কাদের গাজী, ২ নং সদর ইউনিয়ন সভাপতি তরিকুল ইসলাম, ৪ নং সুরখালি ইউনিয়নের আমির ইয়াসিন আরাফাত, সেক্রেটারি মোহাব্বাত আলী খান, আব্দুস সামাদ গাজী, রোকন আহমেদ, হিন্দু নেতা মাস্টার নিউটন বালা, ইউপি সদস্য দুলাল চন্দ্র, ডঃ রবীন্দ্রনাথ, উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি ইন্দ্রজিৎ ঠিকাদার, সাংবাদিক তরিকুল ইসলাম গাজী, সেখ রাসেল, মনিরুল ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অনেক সনাতন ধর্মাবলম্বীরা। প্রধান অতিথি তার বক্তব্যের মাধ্যমে পিয়ার সম্পর্কে সাধারণ মানুষকে ধারণা দেন। পিয়ার কি, এ পদ্ধতি তে নির্বাচন হলে মানুষের কি উপকার হবে দেশের কি উপকার হবে। এসময় উপস্থিত ব্যক্তিদের মধ্যে পি আর সম্পর্কে বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *